আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান

আইকোনিক ফোকাস ডেস্কঃ আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (৩ আগস্ট) সকালে রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে এই ইনস্টিটিউটের উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে।

উদ্বোধনের পর ওয়াকার-উজ-জামান বলেন, ইসলামিক মূল্যবোধ এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট। ভবিষ্যতে এ ধরনের প্রতিষ্ঠান আরও তৈরি করা হবে।

এসময় তিনি ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এবং যশোরে প্রতিষ্ঠিতব্য আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটসমূহের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।

অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিংরা, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা, শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Translate »