আইকোনিক ফোকাস ডেস্কঃ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর ১২টায় বাংলাদেশ সচিবালয়ে এ সাক্ষাৎ করেন।
এ সময় বাংলাদেশ ও জাপানের কৌশলগত অংশীদারি আরো সুদৃঢ় করা, বিনিয়োগ বৃদ্ধি, মানবসম্পদ উন্নয়ন এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ থেকে দক্ষ স্বাস্থ্যকর্মী, কৃষিশ্রমিক ও গাড়িচালক নিয়োগে জাপানের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি এবং নারায়ণগঞ্জের আড়াইহাজারের মতো আরো নতুন শিল্প পার্ক প্রতিষ্ঠায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ ছাড়া আগামী ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন, চলমান এমআরটি প্রকল্পের অগ্রগতি এবং দুই দেশের অবকাঠামোগত সহযোগিতা আরো জোরদারের বিষয়েও আলোচনা হয়