আর্জেন্টিনাকে হারানোর ‘হুংকার’ দিলেন সুইজারল্যান্ড কোচ

আইকোনিক ফোকাস ডেস্কঃ পরিসংখ্যান নিজেদের পক্ষে নেই। আর্জেন্টিনার বিপক্ষে ৭ ম্যাচ খেলে একটিতেও জয়ের মুখ দেখেনি তারা।তাই বলে আত্মবিশ্বাস হারাচ্ছে না সুইজারল্যান্ড। কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসিদের হারানোর ইঙ্গিত দিয়ে রাখলেন কোচ মুরাত ইয়াকিন।

কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত হওয়ার পর মুরাত বলেছেন, ‘বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলতে নামছি। আমাদের জন্য এটি একটি অসাধারণ সুযোগ।

তবে আর্জেন্টিনা অজেয় নয়। অবশ্যই, তাদের হারানোর লক্ষ্যে নামব। দক্ষিণ আমেরিকার দলগুলোর সম্পর্কে আমরা ভালোভাবেই অবগত। আর্জেন্টিনার হারতে হারতে জয় পাওয়ার পারফরম্যান্সই হয়তো আত্মবিশ্বাসী করছে সুইজারল্যান্ডকে।

কেননা নকআউটের সর্বশেষ দুই ম্যাচে বেশ কষ্টার্জিত জয় পেয়েছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এর থেকেও হয়তো বড় প্রেরণা সুইজারল্যান্ডের নিজেদের পারফরম্যান্স।

সর্বশেষ টানা ৫ বিশ্বকাপ খেললেও কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পায়নি সুইজারল্যান্ড। শেষ আটের পরিসংখ্যান খুঁজতে হলে ৭২ বছর পেছনে যেতে হবে। ১৯৫৪ বিশ্বকাপে সর্বশেষ কোয়ার্টার ফাইনাল খেলেছে সুইসরা।

সেই খরা এবার দুর্দান্ত পারফরম্যান্সে কাটিয়েছে তারা। টানা পাঁচ ম্যাচে অপরাজিত ফিফা র‌্যাংকিংয়ের ১৯তম দলটি। গুরত্বপূর্ণ জয়টি এসেছে আজ সকালে। কলম্বিয়ার বিপক্ষে। প্রতিপক্ষদের টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছে সুইজারল্যান্ড। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ম্যাচ ১-১ গোলে ড্র ছিল। 

আর্জেন্টিনাকে নিয়ে সমীহও ফুটে উঠেছে মুরাতের কণ্ঠে। তিনি বলেছেন, ‘আর্জেন্টিনা দুর্দান্ত এক দল। তাদের দলে বেশ কিছু দুর্দান্ত খেলোয়াড় আছে, একজন ভালো কোচও আছেন। তাদের দলে বিশ্বের সেরা ফুটবলার মেসিও আছে। তবে আমরা জানি তারা কীভাবে খেলে।

Leave a Reply

Translate »