আইকোনিক ফোকাস ডেস্কঃ অভিনেত্রী ও সংগীতশিল্পী মেহের আফরোজ শাওন সামাজিক মাধ্যমে নানা বিষয়ে সক্রিয়। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বিষয়ে তিনি বেশ প্রতিবাদী। এবার শাওন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমানের একটি পোস্ট নিজের ফেসবুক হ্যান্ডলে শেয়ার করেছেন। ওই পোস্টটিতে কর্মজীবী নারীদের নিয়ে বিরূপ মন্তব্য করা হয়েছে।
যদিও জামায়াতের আমির পরবর্তী সময়ে ঐ পোস্ট সম্পর্কে বলতে গিয়ে নিজের সোশ্যাল অ্যাকাউন্ট হ্যাকের কথা বলেছেন।
আরও পড়ুন: রাম চরণ ও উপাসনা দম্পতির কোলজুড়ে এলো যমজ সন্তান
এ বিষয়ে শাওন বলেন, কয়েক বছর আগে আমার এক পরিচিত ভাবি সামাজিক মাধ্যমে তার সাম্প্রতিক সাবেকের কিছু গোপন ছবি ফাঁস করে দেওয়ার এক ঘণ্টা পরপরই সেগুলো মুছে দিয়ে নতুন পোস্ট দিয়ে জানালেন যে তার আইডি হ্যাক হয়েছিল, অনে—ক কষ্টে তিনি তা ফেরত পেয়েছেন! আমি ওনাকে যেমন বিশ্বাস করেছিলাম ইনাকেও তেমন বিশ্বাস করছি। প্লিজ প্লিজ! আপনারাও বিশ্বাস করেন।