সংযুক্ত আরব আমিরাতে ১১ বাংলাদেশির বাজিমাত, জিতলেন কোটি কোটি টাকা

আইকোনিক ফোকাস ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির বিখ্যাত লটারি “বিগ টিকিট লাইভ ড্র”তে ফেব্রুয়ারির শুরুতেই ১১ জন প্রবাসী বিজয়ী হয়েছেন, যাদের মধ্যে বাংলাদেশি, ভারত, শ্রীলঙ্কা ও ফিলিপাইনের প্রবাসীরা রয়েছেন। তারা কোটি কোটি টাকা এবং বিলাসবহুল গাড়ি জিতে ভাগ্যবান হয়েছেন।

ড্রয়ের সবচেয়ে বড় পুরস্কার ছিল ২০ মিলিয়ন (২ কোটি) দিরহাম, যা বাংলাদেশি টাকায় প্রায় ৬৪ কোটি টাকার সমান। এটি জিতে নিয়েছেন ওমানে বসবাসরত ভারতীয় শান্থানু শেট্টিগার। তিনি ও তার বন্ধু যৌথভাবে টিকিট কিনে দুজনেই ১০ মিলিয়ন (এক কোটি) দিরহাম করে পেয়েছেন, অর্থাৎ প্রত্যেকে প্রায় ৩২ কোটি টাকা পেয়েছেন।

অন্যদিকে, পাঁচজন সান্ত্বনা পুরস্কার হিসেবে ১ মিলিয়ন দিরহাম (প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা) পেয়েছেন। এদের মধ্যে আল আইনে বসবাসরত বাংলাদেশি মোহাম্মদ আবু সাঈদ অন্যতম।

আরেক বাংলাদেশি প্রবাসী শাহিন মিয়া (শারজাহ) জিতেছেন একটি বিএমডব্লিউ এক্স-৫ গাড়ি, যার বাজারমূল্য কয়েক কোটি টাকা। তিনি চাইলে গাড়ির বদলে নগদ অর্থও নিতে পারবেন।

সর্বমোট ১১ জন প্রবাসী এই ড্রতে বড় অঙ্কের অর্থ জয় করেছেন। আগামী মার্চে আবার ১৫ মিলিয়ন দিরহামের জ্যাকপট থাকবে, যা নতুন করে অনেক প্রবাসীর ভাগ্য বদলাতে পারে।

Leave a Reply

Translate »