জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবিরের ফোন নম্বর হ্যাকড, চাওয়া হচ্ছে টাকা

আইকোনিক ফোকাস ডেস্কঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের মোবাইল ফোন নম্বর হ্যাকড হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারি) তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক সতর্কবার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে উপদেষ্টা জানান, তাঁর ব্যবহৃত ফোন নম্বরটি বর্তমানে হ্যাকারদের নিয়ন্ত্রণে রয়েছে। ওই নম্বর থেকে কেউ অর্থ সহায়তার অনুরোধ পেলে সেটিকে সম্পূর্ণভাবে উপেক্ষা করার জন্য তিনি সবাইকে অনুরোধ জানান। একই সঙ্গে এ ধরনের অনুরোধকে প্রতারণামূলক কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করার আহ্বান জানান তিনি।

জানা গেছে, মুহাম্মদ ফাওজুল কবির খান ২০২৪ সালের ১৬ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন। বর্তমানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

এ ঘটনায় সংশ্লিষ্টদের সতর্ক থাকার পাশাপাশি বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার অনুরোধ জানানো হয়েছে।

Leave a Reply

Translate »